শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হাসপাতালে ভর্তি মাওলানা লুৎফুর রহমান

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:১৮

প্রখ্যাত আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উনার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমের বর্তমান অবস্থার কথা গণমাধ্যম কর্মীদের জানান,তিনি বলেন আমার বাবার অবস্থার কোনো উন্নতি হয়নি এখনো জ্ঞান ফিরেনি।বিভিন্ন পরীক্ষা নিরক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন- ব্রেইনে মেজর স্ট্রোক হয়েছে। বর্তমানে বাম পাশ প্যারালাইজড। ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। খুব কাছের আত্মীয়স্বজন ছাড়া আমরা কাউকে ভিতরে যেতে দিচ্ছি না। অনেকেই আসতে চাচ্ছেন দেখা করতে চাচ্ছেন।

তিনি আরও বলেন, এর আগে ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন মাওলানা লুৎফর রহমান। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আজ তাঁর মেজর স্ট্রোক হয়েছে।

তিনি অনুরোধ করে বলেন, কেউ কষ্ট করে হাসপাতালে আসবেন না। তার শারীরিক অবস্থার উন্নতি হলে সকলকে জানানো হবে।

মাওলানা লুৎফর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর