শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভ্যালেন্টাইনস ডে কেনো আলিয়া'র পছন্দ নয়!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২৯

বলিউডের জাতীয় পুরস্কার প্রাপ্ত ও অন্যতম শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে স্বামী রণবীর কাপুর ও সন্তান রাহাকে নিয়ে বেশ সুখেই জীবন কাটছে তার। ভালোবেসে বিয়ে করলেও এই বলিউড তারকাই একসময় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’ এ বলেছিলেন ভ্যালেন্টাইন্স ডে তার অপছন্দ। কিন্তু এটা আলিয়ার পছন্দ নয় ?

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হতাশার সঙ্গে আলিয়া জানান ভালোবাসা দিবস নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়।


ওই সময় আলিয়া বলেন, একবার আমার বয়ফ্রেন্ড আমাকে ভ্যালেন্টাইন ডে'তে নিয়ে গিয়েছিল এবং সে পুরো সময় আমার সাথে কথা বলেনি। তাই আমি মনে করি এটা ওভাররেটেড। আলিয়া এখন অবশ্য মনে করেন, তার জীবনের প্রতিটি দিন ভালোবাসায় পরিপূর্ণ। ২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুরকে বিয়ে করেন তিনি। বিয়ের আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান।


উল্লেখ্য, ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান তারকা দম্পতি আলিয়া - রণবীর। গেলো বছরের বড়দিনে মেয়ে রাহাকে প্রথমবার সামনে নিয়ে আসেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর