বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইভা আক্তার, গবি

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৬

বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়।

শোভাযাত্রা শেষে ফিচার প্রদর্শনী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন সময়ে প্রকাশিত ফিচার সমূহ ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ আসনের সাংসদ আলহাজ্ব বেনজির আহমদ। প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ আকর্ষণ হিসেবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধান করতে পারে। একইসাথে সাংবাদিকতার অপব্যবহারে অনেকের ক্যারিয়ার ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সচেতন থাকা উচিত।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গবিসাসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যেতে হবে। নেতিবাচক বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। সমালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ এবং সাংবাদিকতা বিষয়ে আলোকপাত করেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান শামস। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা সভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন (৩) সদস্য বিশিষ্ট 'গবিসাস পরামর্শক পরিষদ' ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রশাসনিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠন গবিসাস। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হিসেবে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর