শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টেবল টেনিসে ইতিহাস ভারতের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৬

ব্যক্তিগত বিভাগে খেললেও এত দিন টেবল টেনিসের দলগত বিভাগে অলিম্পিক্সে খেলতে দেখা যায়নি ভারতকে। এ বার তা দেখা যাবে। টেবল টেনিসে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলাদের দল। প্রথম বার দলগত বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে তারা। বুসানে আইটিটিএফ বিশ্ব টেবল টেনিসের দলগত প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টার ফাইনালে হারলেও অলিম্পিক্সে জায়গা পাকা করে নিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়েরা।

২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে প্রথম বার টেবল টেনিসের দলগত বিভাগ অন্তর্ভুক্ত করা হয়। তার পর থেকে একটি অলিম্পিক্সেও ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশেষে তা হল। প্যারিস অলিম্পিক্সে দলগত বিভাগে কোন কোন দেশ খেলবে তার সরকারি ঘোষণা ৪ মার্চ হলেও নিশ্চিত করে বলা যেতে পারে, শেষ জায়গাটি নিয়েছে ভারত।

বুসানে ভারতের পুরুষদের দলের নেতৃত্বে ছিলেন ১০ বারের জাতীয় চ্যাম্পিয়ন শরথ কমল। কিন্তু শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ হেরে যান তাঁরা। চিনা তাইপেইয়ের কাছে ১-৩ হারে ভারতের মহিলাদের দল। সেই দলে ছিলেন ঐহিকা।

বুসানে অংশ নিয়েছিল ১৬টি দল। তার মধ্যে দু’টি রাউন্ড জিতলে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা নিশ্চিত ছিল। ভারত সেটাই করে দেখিয়েছে। এখন দেখার অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলাদের দলে কারা সুযোগ পান। নজরে রয়েছেন বাংলার ঐহিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর