বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ময়মনসিংহ রেলস্টেশনে ছুরিকাঘাতে যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪১

ময়মনসিংহ রেলস্টেশনে ছুরিকাঘাতে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। (২১ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় স্টেশনের পরিত্যক্ত রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপাল পাল (৩৮)। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালপাড়া এলাকায়।


ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপাল পাল তাঁর স্ত্রীকে নিয়ে মোহনগঞ্জ থেকে কমিউটার ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে থামলে গোপাল পাল স্ত্রীকে ট্রেনে বসিয়ে রেখে ৩ নম্বর রেললাইন পার হয়ে অন্ধকারের মধ্যে প্রস্রাব করতে যান। সেখানেই ছিনতাইকারীর কবলে পড়েন। একপর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল আহত হন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় বুধবার রাত সাড়ে নয়টা পর্যন্ত কেউ আটক হয়নি। লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর