শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৫ শতাংশ

আশরাফুল, জাবি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ শতাংশ।
 
রবিবার (২৫ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর মো. মোজাম্মেল হক জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জালিয়াতি কিংবা অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
এবার ‘সি-১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রী আসনের বিপরীতে ১ হাজার ৮৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৩৪ জন ছাত্রী আবেদন করেন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৫৯ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
 
‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪ টি করে মোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। 'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা ৫০ পর্যন্ত চার শিফটে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের এবং পরদিন বুধবার চার শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও এ সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ‘ju-admission.org’- তে পাওয়া যাবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর