বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিরিজ জয়ের সুবাস পাচ্ছে ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৩৯

৪৬ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে ১৪৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

প্রথম ইনিংসে শেষে পিছিয়ে থাকা ভারত এখন পাচ্ছে সিরিজ জয়ের সুবাস। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। জয় পেতে তাদের আরও দরকার ১৫২ রান।
রাঁচি টেস্টে ৭ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে টেলএন্ডারদের নিয়ে দারুণ লড়াই করেন ধ্রুব জুরেল। ৮৮ রান যোগ করে ৩০৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় ৯০ রানে আউট হন জুরেল। এছাড়া কুলদীপ করেন ২৮ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন তরুণ স্পিনার শোয়েব বশির।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। জ্যাক ক্রলি (৬০) ছাড়া কেউই পাননি ফিফটির দেখা। দুর্দান্ত বোলিংয়ে ৫১ রান খরচে ৫ উইকেট নেন অশ্বিন। এটি তার ক্যারিয়ারে ৩৫তম ফাইফার। টেস্ট ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। এছাড়া স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ।

দিনের বাকি সময়টি কোনো বিপদ ছাড়াই পার করে ভারত। যশস্বী জয়সওয়াল ১৬ ও অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ২৪ রানে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর