বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সালথায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৬

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি ওরসের মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার ও শনিবার (২৪ ফেব্রুয়ারি) খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর ওরসের মেলা বন্ধ করাকে কেন্দ্র করে স্থানীয় নুর আলম গ্রুপ ও কবির মাতুব্বর গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শাহ আলম (৩০), বক্কার মাতুব্বর (৪৮), মিরাজ মোল্লা (৪০) ও মনির মোল্লাসহ (২৫) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম  বলেন, ওই এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযান শেষে আটকের সংখ্যা পরবর্তী সময়ে জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর