বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে তৌহিদুল-তাসনিম

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি' ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্যে দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস.এম. তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তাসনিম আল সাকিব দ্বীপ।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান ও সংগঠনের উপদেষ্টা ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইকরাম খান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: হানিফ মিয়া ও নাইমুল ইসলাম জয় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসনাইন ভূঁইয়া মুকুল।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক তাইয়্যেবা আক্তার, কোষাধ্যক্ষ ইউসুফ আহম্মেদ, দপ্তর সম্পাদক মো: আরমান হোসেন জয় এবং প্রচার সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ মনোনীত হয়েছেন।

নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, এতদিন আমরা বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির আওতাধীন ছিলাম। আজ আমাদের নরসিংদীর শিক্ষার্থীদের সংগঠন হিসেবে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত কমিটির সবাই চেষ্টা করবো জেলার ভাইবোনদের কল্যাণে কাজ করার, সবসময় তাদের পাশে থাকার। আশাকরি সবার সহযোগীতায় সংগঠন এগিয়ে যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর