শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবির থিয়েটারের নেতৃত্বে পিয়াস ও মুজাহিদ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ (বিথি) এর সপ্তদশ কর্ম পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াসকে সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির আল মুজাহিদকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থিয়েটারের উপদেষ্টামণ্ডলী, সাবেক নাট্যকর্মী ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ কমিটির অনুমোদন দেন। থিয়েটারের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মমিন নাহিদ ও সম্পাদক রেজওয়ান আহম্মেদ এ কমিটি ঘোষণা করেন।

১৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ ফারহা শারমিন বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুজ্জামান নিশান, অর্থ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সহ-অর্থ সম্পাদক আর্য পাল, দপ্তর-সম্পাদক সাইফুল নাহার লাকি, উপ-দপ্তর সম্পাদক মাহাবুল আলম, প্রচার সম্পাদক হাসেম আহমেদ, উপ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিয়ামুল ফরাবি।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোবারক হোসেন আশি, লোকমান শাকিল, সূচনা ত্রিপুরা, আবির হোসেন আদনান, জসিংথুই মারমা এবং তাওহিদ তালুকদার মনোনীত হয়েছেন।

নব নিযুক্ত সভাপতি বদরুল আমিন পিয়াস বলেন, ক্যাম্পাসে পুরাতন সাংস্কৃতিক ও সমাজিক সংগঠনের মধ্যে থিয়েটার অন্যতম। আমাদের নিজস্ব কিছু সাংগঠনিক পরিকল্পনা রয়েছে সেগুলো কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ হবে। সমাজে অসংগতি ও অন্যায়ের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে নাটক। নাটক আসলে মানুষের জীবন নিয়ে কাজ করে সচেতন করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর