বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট নির্বাচন ৬ মার্চ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ মার্চ। দিনটিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ইউনিট এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৬ এর আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান এবং নির্বাচন কমিশনের সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হবে ২ মার্চ এবং ৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে নির্বাচনে পদ প্রত্যাশীরা আগামী ৪ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়াও ৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একইদিন দুপুর ২টায় নির্বাচনের আহ্বায়ক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। ৬ মার্চ ভোট গ্রহণ শেষে বিকেল ৩ টায় ভোট গণণা শুরু হবে।

নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. আনিচুর রহমান বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে সাধারণ সম্পাদক ও সভাপতির পদের জন্য। এদিকে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এ নির্বাচনটা মূলত দুই বছর অন্তর অন্তর হয়ে থাকে। নির্বাচন নিয়ে কোন বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ দেখছি না। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর