শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নোবিপ্রবি আইআইএস এর পরিচালক হলেন মাহবুবুর রহমান

আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি

প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্স এর ডিরেক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান কে নিম্নোক্ত শর্তে ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্স এর পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হলো।


শর্ত সমুহ:

১) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে
২)এই নিয়োগ ২৮ ফেব্রুয়ারী ২০২৪ হতে কার্যকর হবে
৩)বিধি মোতাবেক ভাতা ও সুবিধা পাবেন
৪)পরবর্তী নির্দেশ না নেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে

দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহামন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা আমাকে এই দায়িত্ব অর্পণ করার জন্য,আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় ইন্সটিটিউট কে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর