বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অফিসের দিনে সন্ধেবেলা হেলদি স্ন্যাকস কী খাবেন? রইল টিপস!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ১৮:১৩

সকাল থেকেই অফিসের ব্যস্ততা।

 

বাড়ি থেকে টিফিন নিয়ে গেলেও সন্ধেবেলা অফিসের বাইরে চা তেলেভাজাতেই মজে মন। এদিকে বাড়ন্ত কোলেস্টেরল, ডায়াবিটিস! কী করবেন? ব্যাগে রাখুন কিছু হেলদি স্ন্যাকস। যা মুখোরোচক অথচ বাড়তি ক্যালরির চিন্তা নেই।

 

ফ্রেশ ফ্রুট:

 

শুধু লাঞ্চ নয়, বাড়ি থেকে নিয়ে যান স্ন্যাকসও। পছন্দের ফল দিয়ে তৈরি করে নিন ফ্রুট স্যালাড। কাটা ফল খেলে যদি সমস্যা হয় ছোট মাপের আপেল, পিয়ারা রাখুন ব্যাগে। কাজের ফাঁকে কামড় বসান। মরসুমী ফল অ্যান্টিঅক্সিড্যান্টস ও মিনারেলসে ভরপুর, শরীরের জন্য উপকারী।

 

মুড়ি বা চিঁড়ে:

 

শুকনো খোলায় ভাজা চিড়ে অথবা মুড়ি সন্ধের স্ন্যাকস হিসেবে খুবই উপকারী। বাইরের ঝালমুড়ি বা চপ–মুড়ির থেকে এটা অনেক বেশি উপাদেয়।

 

বাদাম:

 

 একমুঠো রোস্টেড বাদাম মানেই অনেকটা প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস। কাঠবাদাম, কাজু, আখরোট, চিনেবাদাম সব অল্প পরিমাণে মিশিয়ে খান।

 

মাখনা:

 

মশলাদার কিছু খেতে ইচ্ছে হলে সঙ্গে রাখুন রোস্টেড মাখনা। তবে রোস্টেড ফ্ল্যাক্স সীড’ও ভাল বিকল্প।

 

 

 

খিদের সময় এগুলো শুধুই যে আপনার পেট ভরাবে তেমনটা নয়। আপনার মনও ভরবে সঙ্গে কাজেও বাড়বে একাগ্রতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর