শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সংরক্ষিত আসনের এমপিদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৮:১৪

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নব-নির্বাচিত এমপিদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং অতিথি হিসেবে হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ সানজিদা খানম (মনোনীত) উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই নারীরা সরাসরি নির্বাচন এবং সংরক্ষিত আসনের মাধ্যমে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারছেন।

তিনি বলেন, জাতীয় সংসদের সকল কর্মকাণ্ড কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। তাই সংরক্ষিত সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্ব চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি এবং দ্বিতীয় পর্ব হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি পরিচালনা করেন। সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর