বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নওগাঁয় ৬ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৫:২২

নওগাঁয় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (০৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানান নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মলিন মিয়া।

এর আগে মঙ্গলবার (০৫ মার্চ) দিনব্যাপী নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটা মালিকদের অর্থদণ্ডের এ রায় দেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহা. আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর অবৈধ ভাটাগুলোতে অভিযান চালানো হয়েছে। এ সময় সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মণ্ডল ব্রিকসকে ২ লাখ, মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লাখ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লাখ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লাখ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লাখ টাকা মিলিয়ে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর