বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাবিতে জাতীয় প্রোগামিং প্রতিযোগিতা শুরু

জাবি প্রতিনিধি

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১২:০৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) শুরু হয়েছে।

শুক্রবার ( ৮ মার্চ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে এই প্রোগ্রাম শুরু হয়।

প্রতিবছর আয়োজিত হওয়া দুই দিন ব্যাপী এ প্রোগ্রাম প্রথমবারের মতো আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

উদ্ভোধনী অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ’এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে জন্য গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা মস্তিষ্কের প্রয়োগ খুব কম করে অথচ একসময় পুরো এশিয়া মহাদেশে জ্ঞানের দ্যুতি ছড়িয়ে দিয়েছিল বাঙালিরা। এই ধরনের প্রতিযোগিতা তরুনদের প্রোগামিংয়ে আগ্রহী করে তুলবে।’

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ’প্রোগ্রামার দের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। দক্ষ প্রোগ্রামার তৈরি হলেই বিশ্বব্যাপী আমাদের সুনাম বাড়বে। ’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ’প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করলে শিক্ষার্থীরা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না । এই ধরনের প্রতিযোগিতা প্রোগ্রামাদের প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে এবং দেশকে সৃজনশীল করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ১০০টি দল অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে ৬৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৯৭টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিটি দলে থাকবেন তিনজন সদস্য এবং একজন কোচ। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর চূড়ান্ত পর্বের রিহার্সাল অনুষ্ঠিত হয় এবং আগামীকাল ৯ মার্চ মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর