শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ডেপুটি স্পিকার

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১৫:৫৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, নারীক্ষমতার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ কাজ করে গেছে। স্বাধীনতার পরপরই তিনি সংসদে সংরক্ষিত নারী আসন প্রণয়ন করছিলেন।


এখন সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, এর সংখ্যা ভবিষ্যতে ধীরে ধীরে বাড়বে।
শনিবার (৯ মার্চ) প্রেস ক্লাব জাতীয় প্রেসক্লাব কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার টুকু বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির পিতা সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। এতে করে ছেলে-মেয়ে উভয়ই শিক্ষিত হয়ে উঠবে। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন।

টুকু বলেন, ৭৫ এর পর শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, তখন একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব প্রদানের কাজ করেছেন। তাছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতা বিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও তা মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর