শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১১:৩৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদ, প্রধান খেলার মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বিড়ি-সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে লাগতে পারে।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী এবং প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পাহাড়ে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তীব্র বাতাসের মাধ্যমে আশেপাশের পাহাড়েও আগুন ছড়িয়ে পড়ে। পরে সহকারী প্রক্টর অমিত দত্ত ফায়ার সার্ভিসে খবর দেন।

ঘটনায় উপস্থিত লোকপ্রশাসন বিভাগের রাশিদুল ইসলাম শুভ বলেন, আমরা আগুন দেখে প্রথমে হল থেকে অগ্নিনির্বাপক যন্ত্র এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন মুহূর্তেই সবগুলো পাহাড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

এই বিষয়ে সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, আগুনের খবর পেয়ে আমি এবং জিল্লুর স্যার তৎক্ষনাৎ ঘটনাস্থলে চলে আসি। পরে সিকিউরিটি গার্ডদের সহায়তায় প্রথমদিকের আগুন নেভাতে সমর্থ হয়েছিলাম। পরে ফায়ার সার্ভিস আসে। আর আগুনের উৎপত্তির সঠিক কারণ জানতে আমরা তদন্ত করছি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, শুষ্ক মৌসুমে সামান্য স্পার্ক পেলেই আগুন লেগে যায়। এক্ষেত্রে সিকিউরিটি গার্ডদের সতর্ক থাকতে হবে। আর এখানে কোন পানির সরবরাহ ছিলো না। থাকলে আরেকটু সুবিধা হতো আমাদের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর