শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কথা কাটাকাটির জেরে রেস্তোরাঁয় হামলা, কর্মচারী খুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৬:১২

নগরের চান্দগাঁওয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্তোরাঁর এক কর্মচারী খুন হয়েছে।

বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে।

নিহত রিয়াদের বাড়ি হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায়। তার বাবার নাম মো. মহসিন।

সে কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে চাকরি করতো।
পুলিশ জানায়, রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুল মিয়ার। এর জের ধরে বাবুলের অনুসারীরা ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় রেস্তোরাঁর কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির। তিনি  বলেন, দুইজনের কথা কাটাকাটির জেরে ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায় বাবুলের অনুসারীরা। এতে ওই রেস্তোরাঁর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ধারণা করছি, ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর