বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিমাগো ইনস্টিটিউশন’স র‌্যাঙ্কিংয়ে চতুর্থ ইবি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৬:১৮

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট ৪১ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবস্থান চতুর্থ।

গত বছর এ সংখ্যা ছিল ৩৯টি। সে হিসাবে এ বছরের ২টি শিক্ষাপ্রতিষ্ঠান র‌্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে। এই তালিকায় স্থান পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই বেশি।

সার্বিক বিবেচনায় (গবেষণা-৫০%, সামাজিক প্রভাব-২০% ও উদ্ভাবন-৩০%) সিমাগো র‍্যাংকিং ২০২৩ এর পারফরম্যান্সের হিসাব ২০২৪ এ প্রকাশিত দেশ সেরা দশ বিশ্ববিদ্যালয় হল- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‍্যাংকিং (overall ranking) প্রকাশ করে থাকে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর