শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

১০ টাকায় ইফতার দিচ্ছে কুবির মিরাজ

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৪:৫৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র কাজী মিরাজ প্রথম রমজান থেকে ১০ টাকায় ইফতার বিক্রি করছেন। রমজানে ক্যাম্পাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী রোজাদারদের হাতে তুলে দিতে চান তিনি।

দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে ইফতারে। অতিরিক্ত দামে ইফতার কিনতে হিমশিম খেতে হচ্ছে সারা দেশের মানুষসহ সাধারণ শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ১০ টাকায় ইফতার বিক্রির সিদ্ধান্ত নেন। ৫০ টাকা মূল্যের ইফতার মাত্র ১০ টাকায় বিক্রি করছেন মিরাজ।

ইফতার নিতে আসা শিক্ষার্থী শাকিল বলেন,"১০ টাকায় বর্তমান বাজারে কিছুই পাওয়া যায়না। বাইরের হোটেল গুলোতে ১০ টাকায় দু-একটা আলুর চপ পাওয়া যায় মাত্র। কিন্তু এখানে ১০ টাকায় আমরা ছোলা, মুড়ি, আলুর চপ পাচ্ছি। অনেকে বেশি টাকা খরচ করে ইফতার করতে পারেনা। এখানে ১০ টাকা দিয়েই সবাই মোটামুটি ইফতার করতে পারছি। এটা শিক্ষার্থীবান্ধব উদ্যোগ।

 

কাজী মিরাজ বলেন, "আমার ১০ টাকায় ইফতার প্ল্যানটা করার কারণ হলো, ক্যাম্পাসের সামনের দোকানগুলোতে সামর্থ্যবানরা ৫০ টাকা ১০০ টাকার ইফতার কিনে। তাদের ভিড়ে আমরা আমরা যারা মধ্যবিত্ত ছাত্র আছি তারা ১০ টাকার ইফতার কিনতে লজ্জাবোধ করি। এজন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। আজকে আমি ১০০ প্যাকেট নিয়ে আসছি কালকে ইনশাআল্লাহ ২০০ প্যাকেট আনবো।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর