বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাহ্নবী কাপুর কি তাহলে ডন - ৩ এ আসছেন!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১৫:৩৭

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত প্রথম ‘ডন’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।

ওই ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। এর আগে ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবিটি।অমিতাভের ডন ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানে তার সঙ্গে দর্শক দেখেছিল হেলেনকে। আর শাহরুখের ছবিতে হেলেনের চরিত্রে আসেন কারিনা। এই গানে বাদশার সঙ্গে কারিনা'র সমীকরণ নিয়ে এখনও অনুরাগী মহলে চর্চা অব্যাহত।


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ‘ডন ৩’ ছবিতে কারিনা'র মতো একটি চরিত্র রাখার পরিকল্পনা করেছেন নির্মাতা ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে জাহ্নবী কাপুরের কাছে। সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবীকে। এরপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে। শোনা যাচ্ছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আর তাতে জাহ্নবীকেই তাদের পছন্দ।


ধারণা করা হচ্ছে, খুব দ্রুত এই প্রসঙ্গে নির্মাতারা ঘোষণা করতে চলেছেন। এখন হেলেন ও কারিনার পর জাহ্নবী দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, তার উত্তর দেবে সময়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর