বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাবনায় কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৩:০৫

পাবনার বেড়া উপজেলার আমিনপুর এলাকার একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৫টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মার্চ) রাতে আমিনপুরের নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একই সঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ধরনের অপরাধকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্বজনরা।

মাসুদ রানা নামে এক স্বজন বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এ কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ যেন দ্রুত এ ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতোদিন আমরা দেখে আসছি, আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি, মরে গেলেও মানুষের মরদেহের নিরাপত্তা নেই।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী মির্জা অপু বলেন, মানুষের কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তরের দাবি জানাই।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর