বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মস্কোয় কনসার্টে হামলা, যা বললেন পুতিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৪:২৬

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে হামলাকে ‘রক্তাক্ত ও বর্বর সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া এ ঘটনায় আজ রোববার (২৪ মার্চ) দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করেন তিনি।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভাষণে পুতিন বলেন, বর্বর সন্ত্রাসী হামলায় শতাধিক নিরীহ মানুষ নিহত হয়েছেন, তারা ছিলেন শান্তিপ্রিয় মানুষ। চার সন্ত্রাসী বন্দুকধারী এ হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা ভেবেছিল, তারা খুব সহজেই সীমান্ত পেরিয়ে ইউক্রেনে পালিয়ে যেতে পারবে। কিন্তু সীমান্ত অতিক্রম করার আগেই চার বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে আমাদের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে, হামলা শেষে সন্ত্রাসীরা ইউক্রেনের দিকে যাচ্ছিল এবং তারা যাতে খুব সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে, সে প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে ৬ হাজার ২০০ জন মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র সন্ত্রাসীরা থিয়েটারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর