শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৪:৩৬

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে গণ বিশ্বিদ্যালয়ের এক ছাত্রীসহ তার পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পৌরসভার মোকামটোলা এলাকায় বুধবার ভোর রাতে সেহরির জন্য রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।


দগ্ধরা হলেন- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাথী আক্তার মৌ (২৩) ও ছেলে কলেজছাত্র সোহাগ (১৯)। তাদের বাড়ি ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। তারা মোকামটোলা এলাকার আমেরিকা প্রবাসী ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে এ দুর্ঘটনার পর ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।


ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর