বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪, ১৫:১৬

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় খোকন মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন আউটারে বটতলা এলাকায় চট্টগ্রাম অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


নরসিংদী রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জীবিকার তাগিদে কাজে বের হন খোকন মিয়া। পরে অসাবধানতাবশত নরসিংদী রেলওয়ে স্টেশনের রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশেই ছিটকে পরেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খোকন মিয়া শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশের সাব- ইন্সপেক্টর নাজিউর রহমান জানান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর