বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কোরআন খতম ও এতিমদের সাথে ইফতার করলো কুবি শাখা ছাত্রলীগ

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৩:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রীলগের উদ্যোগে কোরআন খতম ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) কুমিল্লার স্থানীয় একটি এতিমখানায় এই আয়োজন করা হয়।

এই আয়োজনে ৫০ জন এতিম শিশু কোরআন খতম দিয়েছেন এবং প্রায় দেড়শো জনকে ইফতার করানো হয়। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অমিত সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশক্রমে দুস্থ এতিম শিশুদের নিয়ে আজকের ইফতার মাহফিল আয়োজন করা হয়। আমরা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে সর্বদা চেষ্টা করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। সর্বোপরি বলতে চাই আমাদের এইসব কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এর আগে গত ২৫ মার্চ কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশের সহযোগিতায় একটি ইফতার মাহফিল আয়োজিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর