বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৫:১৮

তথ্য পাওয়ার ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে তথ্য কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১ মার্চ) প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করতে গেলে তিনি এ নিদর্শনা দেন।


এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি এবং কমিশনের সচিব জুবাইদা নাসরিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকাকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে।

প্রয়োজনে তথ্য কমিশনকে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালনের কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি তথ্য কমিশনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর