বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুবিতে বসছে ছায়া জাতিসংঘ সম্মেলনের ২য় আসর

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৫:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে দ্বিতীয় বারের মত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪। আগামী ১৬ মে হতে ১৮ মে পর্যন্ত চলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে এবার থাকছে ৯টি কমিটি। এবারের সম্মেলনের কমিটিগুলো হলো - নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (DISEC), জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC), জাতিসংঘ সাধারণ পরিষদ-৪ (SPECPOL), বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP), জাতিসংঘ সাধারণ পরিষদ -২ (ECOSOC), জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (UNODC) এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)।

ছায়া জাতিসংঘ সম্মেলনের মহাসচিব, উপ-মহাসচিব ও মহাপরিচালক হিসেবে যথাক্রমে রয়েছেন, রায়হান আহমেদ আবির , মোঃ নাইমুর রহমান ভূঁইয়া, রিজবান ফাহিম ও মাইনুদ্দিন ভুইয়া তানভীর। সম্মেলনটিতে আয়োজক হিসেবে আরও থাকবেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

সম্মেলনের মহাসচিব রায়হান আহমেদ আবির বলেন, 'এবার সম্মেলনে আমরা শান্তিকে মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে আখ্যায়িত করছি। বর্তমান পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ মানুষের মাঝে শান্তি বিনষ্ট করছে। শান্তি, মানবাধিকার ও ন্যায়বিচার যখন একইসাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তখনই জাতিসংঘের মূলমন্ত্র বাস্তবায়ন হবে।'

মহাপরিচালক রিজবান ফাহিম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান ও পাবলিক স্পিকিং ক্ষমতা বৃদ্ধিকরণে কাজ করে আসছে। এবারের সম্মেলনে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি যোগদান করে নিজেদের বিকাশ করবেন আমরা আশাবাদী।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ ও ২০২২ সালে "গেম অফ ডিপ্লোম্যাসি" নামক আরও ২টি জাতীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর