বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আগামী ৪ এপ্রিল থেকে বন্ধ থাকছে ইবির ‘আবাসিক হল’

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৬:০১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে। আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটির বিষয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত হয়।

ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান নাগরিক সংবাদকে বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগে হলের অভ্যন্তরীণ ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি আরম্ভ হয়। যা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে ক্লাস এবং পরিক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর