বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদ্যালয়ের শৌচাগারে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৬:২৯

জেলার লোহাগড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের জানালার গ্রিল থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাগর শেখ এ গ্রামের কবির শেখের ছেলে। তিনি একটি জাহাজে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী সাগর শেখকে ছেড়ে চলে গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

পরে সকালে বাড়ির পাশে ওই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত সাগর শেখে দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়  বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর