বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৩০ হাজার নারী-পুরুষ পেলেন নতুন পোশাক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

ঈদের আনন্দ অসহায় ও দুস্থদের সঙ্গে ভাগাভাগি করে নিতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করছেন। এর মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি।

রোববার (৭ এপ্রিল) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় এবং ভেড়মারা উপজেলায় পৃথক স্থানে এ নতুন পোশাক বিতরণের উদ্বোধন করেন তিনি। দিনব্যাপী এ পোশাক বিতরণের ২০ হাজারটি শাড়ি এবং ১০ হাজার নতুন লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামারুল আরেফিনের স্ত্রী সামসুন্নাহার শেফালী আরেফিন, ভাই সামসুল আরেফিন অমূল্য, মাজেদুর আলম বাচ্চু, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমসহ পারিবারিক লোকজন ও স্থানীয় নেতাকর্মীরা।

কামারুল আরেফিন বলেন, ঈদের আনন্দটা গরিব ও অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া। সবাই খুশি মনে ঈদ করবে, সবাই মিলে এ ধর্মীয় উৎসব পালন করবে। সমাজে বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর