বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশকে ভোগানো কামিন্দুই মার্চের সেরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৮:৩৭

দুই হাতে বোলিং করতে পারার বিশেষ ক্ষমতা আছে তার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের ব্যাটিং সত্ত্বা বেশ দারুণভাবেই ফুটিয়ে তুলেছেন কামিন্দু মেন্ডিস।


যা তাকে এনে দিয়েছে আইসিসির মাসসেরার পুরস্কার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ারকে পেছনে ফেলে মার্চ মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন এই লঙ্কান অলরাউন্ডার।

মার্চ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও রানের দেখা পাননি কামিন্দু। তবে সিলেট টেস্টে প্রথম ব্যাটার হিসেবে সাত নম্বরে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। দুটোই ছিল চাপের মুখে থেকে। প্রথম ইনিংসে ১০২ রান করার পর দ্বিতীয় ইনিংসে উপহার দেন ১৬৪ রান।

পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে কামিন্দু বলেন, 'আইসিসির মাসসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়ায় আমি বেশ খুশি। এটাকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে মনে করি আমি। খেলোয়াড় হিসেবে দল, দেশ ও ভক্তদের জন্য আরও কিছু করতে এমন স্বীকৃতি অনুপ্রেরণা দেবে আমাদের। আমার সঙ্গে মনোনীত হওয়া মার্ক অ্যাডায়ার ও ম্যাট হেনরিকেও শুভকামনা জানাই, যাদের আমি অসাধারণ খেলোয়াড় ও ভালো প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করি। '

এদিকে মেয়েদের বিভাগে মাস সেরা হয়েছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর