শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টঙ্গীবাজার আড়তপট্টিতে অগ্নিকাণ্ড

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪, ১৪:৫৩

গাজীপুরের টঙ্গীবাজার আড়তপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মসলার দোকান, একটি চালের আড়ত ও চারটি আলু-পেঁয়াজের আড়ত পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


১৭ এপ্রিল  বুধবার রাত সাড়ে ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের পরিত্যক্ত সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ এপ্রিল বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীবাজার আড়তপট্টিতে হঠাৎ আগুন দেখে নেভাতে চেষ্টা করেন তারা। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আড়তে দ্রুত ছড়িয়ে পড়লে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৬টি দোকান ও দোকানে রক্ষিত মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম জানান, বুধবার রাতে টঙ্গীবাজার আড়তপট্টিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও তিনি জানান।

রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুনে মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

মেসার্স সবুজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আগুনে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর