বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খুলনায় বাস তল্লাশি ১২ স্বর্ণের বার জব্দ যুবক আটক

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৫:১১

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ'র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এই চোরাচালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর