শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে বন্ধ থাকছে ইবির ক্লাস-পরীক্ষা

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ১৭:২৯

আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ও মে দিবস উপলক্ষে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিভিন্ন দফায় সাধারণ শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন ১০ দিন।

সোমবার (২২ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৪ এ সমন্বিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের জন্য আগামী ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল, মে দিবস ও ‘বি’ ইউনিটের জন্য ০১, ০২ ও ০৩ মে এবং ‘সি’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ০৯, ১০ ও ১১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে আগামী ২৪ মে পূর্বে ঘোষিত বিভাগের পরীক্ষাসমূহ চলবে।

প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল সমন্বিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট, ০৩ মে ‘বি’ ইউনিট ও ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১১ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর