শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহরাস্তিতে পুড়ল ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১১:৩২

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে আগুনে পুড়ে গেছে ছোট-বড় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর রাতে একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজী জানান, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লা আলু আড়ত, পরেশ স্টোর, আক্তার স্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশির ভাগ ছিল গোডাউন।

ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ ইরান বলেন, রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। তারপরও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, একটা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত। একটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর