বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

ময়মনসিংহে ফুলপুর উপজেলায় হিটস্ট্রোকে মো. রমজান আলী (৬৮) নামের এক শিলপাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নম্বর কয়রা ইউনিয়নের ইমাতপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।


মৃত রমজান আলী তারাকান্দা উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের বগীরপাড়া গ্রামের বাসিন্দা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. তরিকুর রহমান খন্দকার রাশেদ জানান, রমজান আলী গ্রামে ঘুরে ঘুরে মশলা ভাটার শিলপাটা কাটার কাজ করতেন। প্রতিদিনের মত আজ সকালে তিনি বাড়ি থেকে কাজে বের হয়ে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার ইমাতপুরে যায়। সেখানে কাজ করা অবস্থায় দুপুরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন কবীর বলেন, হাসপাতালে আসার আগেই রমজান আলীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর