বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পরিচালকদের প্রতি পরিণীতি চোপড়া'র অনুরোধ!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৯

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। কাজিন সিস্টার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার পথে হাঁটলেও এক দশকে নিজের নামের পাশে সুপারহিট নায়িকার তকমা যুক্ত করতে পারেননি পরিণীতি। এমনকী শেষের দিকে মুক্তি পাওয়া প্রায় হাফ ডজন ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবু হাল ছাড়েননি এই অভিনেত্রী। অবশেষে তার চেষ্টা সফলতার মুখ দেখলো। কয়দিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত নতুন ‘ওমর সিং চমকিলা’।


এই ছবিতে তার অভিনয় দর্শক - সমালোচকদের নজর কেড়েছে। সবাই পরিনীতির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ। তবুও মন খারাপ তার। কারণ এখনও অনেকেই তার অতীত নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে পরিণীতি ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ক্যারিয়ারের শুরুতেই আমি অনেক ভুল করেছি। প্রচুর ভুল পরামর্শ মেনে চলেছি। আসলে, তখন ঠিক বুঝতাম না। লোকে বলতো, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।


উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যম বলিউডে যাত্রা শুরু করেন পরিনীতি। পরের বছর ‘ইশকজাদে’ ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। বর্তমানে এই অভিনেত্রীর হাতে একাধিক চলচ্চিত্রের কাজ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর