বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বগুড়া জার্নালিস্ট ফোরাম

নয়া সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ২০:৫৭

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ)।

অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।

নবগঠিত কমিটির সদস্যরা

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর), সুমন প্রামাণিক (দৈনিক নাগরিক সংবাদ)। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)।

নির্বাহী সদস্য- ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী (ভিউজ বাংলাদেশ), আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আরটিভি), সাকিবুর রহমান (আরটিভি), মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর