শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪, ১৩:২১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

রোববার (২৮ এপ্রিল) ভোরে উখিয়ার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা শিবিরের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

আটকরা হলেন—কুতুপালং ২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।

এপিবিএন পুলিশ জানিয়েছে, আটকরা সবাই রোহিঙ্গা ক্যাম্প-ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য।

এডিআইজি ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধকর্ম সংঘটিত করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে—এমন খবরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়।

ওই বসতঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন লোক পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের শরীর এবং বসতঘরে তল্লাশি চালিয়ে বিদেশি ৫টি পিস্তল, দেশি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটকরা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর