বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:০৫

গাজীপুর সিটি করপোরেশনের কামারগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) সকালে ঢাকা-বাইপাস সড়কের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্না ময়মনসিংহের নান্দাইল থানার রামগাতি খালপাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গাজীপুরে ঢাকা-বাইপাস সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকার মিরপুর-১ এলাকার একটি কলোনিতে বসবাস করতেন শাহাদাত হোসেন মুন্না। তিনি গাজীপুরে ঢাকা-বাইপাস সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেলযোগে তিনি গাজীপুরে ঢাকা-বাইপাস সড়ক দিয়ে প্রকল্পের অফিসের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে কামারগাঁও এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর