বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মে দিবসে ৫ শতাধিক রিকশা নিয়ে শ্রমিকদের র‍্যালি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:২৮

মহান মে দিবস উপলক্ষ্যে ৫ শতাধিক রিকশা নিয়ে র‌্যালি করেছেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

রিকশা শ্রমিকদের সংহতি জানিয়ে অন্যান্য পেশার শ্রমিকরাও এতে অংশ নেন।
বুধবার (০১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড থেকে এ র‍্যালি শুরু হয়ে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে ধসে পড়া রানা প্লাজার সামনে এসে জমায়েত হন শ্রমিকরা। পরে সেই রানা প্লাজার সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে রিকশার জন্য মহাসড়কে আলাদা লেনসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পরে উপজেলা পরিষদে গিয়ে তাদের র‍্যালি শেষ হয়।

সমাবেশে সাভার পৌর শ্রমিক লীগের সভাপতি মো. নাজমুল হাসান লিমন বলেন, সাভারে হাজার হাজার অটোরিকশা আছে। জীবিকার তাগিদে তারা জরিমানা গুনতে হলেও মহাসড়কে উঠে পড়ে। আমরা চাই রিকশার জন্য মহাসড়কে আলাদা লেনের ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, আজকের দিনে এসেও আজকের মতো একটা দিনে শ্রমিকদের কাজ করতে হচ্ছে। এটা দুঃখজনক যে আজও অনেক পোশাক কারখানা খোলা আছে। আমরা চাই অন্তত মে দিবসে সব প্রতিষ্ঠান যেন বন্ধ থাকে। আজকের দিনে শ্রমিকরা যেন নিজেদের দাবির কথা বলতে পারেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাভার পৌর কুলি শ্রমিক লীগ ও সাভার পৌর অটোরিকশা শ্রমিক লীগের নেতাকর্মীরা। র‌্যালি ও সমাবেশে প্রায় ৫ শতাধিক রিকশাসহ প্রায় ৭ শতাধিক শ্রমিক অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর