বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কমলাপুর রেলস্টেশনে মিলল এক ব্যক্তির মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:৩০

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মে) এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের একটি ট্রেনে করে কমলাপুর আসেন ওই ব্যক্তি।

এরপর ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেখানেই মারা যান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় শনাক্ত করেন। এরপর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার নাম মোশাররফ হোসেন। বাবার নাম জয়বুদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বর্তমানে চট্টগ্রামে একটি সিকিউরিটি ফার্মে চাকরি করতেন তিনি। হয়তো অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর