শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপজেলা ভোট

আধাবেলায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৩:৪১

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

বুধবার (০৮ মে) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।


ইসি সচিব বলেন, সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেক রকম ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোটার পড়েছে। প্রকৃত হার আরো পরে পাবো।

তিনি বলেন, কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি৷ দু-একটি ঘটনা যেখানে ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খল ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু-এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না।

এক প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায়, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দুপুর পর্যন্ত আমরা যে রকম প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে। দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে। ভোট শেষে প্রকৃত চিত্র জানাতে পারবো।

ইভিএম নিয়ে তিনি বলেন, আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না৷ কিন্তু ইভিএম মেশিনগুলো ভালোভাবে কাজ করছে, ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

সকাল আটটায় ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর