শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাদারীপুরে কোল্ড স্টোরেজে অভিযান, দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৭:২১

মাদারীপুরে কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকায় কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়।



জানা গেছে, দীর্ঘদিন ধরে কোল্ড স্টোরেজে ডিম রেখে সংকট তৈরি করায় শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুদিনের মধ্যে কোল্ড স্টোরেজ খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করেন তারা। কৃত্রিম সংকট তৈরি করতে দীর্ঘদিন ধরে ডিম কোল্ড স্টোরেজে মজুদ রেখেছিলেন দুই ব্যবসায়ী। গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরেজে ছয় লাখ ৪২ হাজার ডিম মজুদ করে রাখা হয়েছে আর এখন বেশি লাভে অতিরিক্ত মুনাফায় সেই ডিম ধীরে ধীরে বিক্রি করছে যা আইনের বিরোধী। এ অপরাধে সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুইদিনের মধ্যে সব ডিম বিক্রি করার জন্য বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর