শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউপিডিএফের সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৫:৪৬

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।


অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস, ভারী ও হালকা যানবাহন চলাচল বন্ধ ছিল। সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গীব্রিজ, খবংপুড়িয়া ও স্বনির্ভরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবরোধ তৈরি করে পিকেটিং করে। এছাড়া কয়েকটি স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।

আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচির পালন করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর