শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

রংপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১২:২৯

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশ কিছু গবেষণা ও বীজ উৎপাদনের তুলার বস্তা পুড়ে গেছে। সেই সঙ্গে পুরোনো ভবনের দেয়াল বিধ্বস্ত হয়েছে। (১৫ মে) বুধবার রাত ১০টার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় তুলা গবেষণা কেন্দ্রে আগুনে তুলা পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় গুদামঘর ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।


তুলা গবেষণা কেন্দ্র সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল আমিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই কক্ষে যেসব তুলার বস্তা ছিল, এসব তুলা বীজ উৎপাদন ও গবেষণার জন্য রাখা ছিল। তুলার বস্তা ছাড়া ওই কক্ষে থাকা কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে। ভবনের অন্য কক্ষের কোনো ক্ষতি হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর