শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৩:০৫

‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাঁদের আদেশ অনুযায়ী কাজ করে, তেমন কিছু একটা যদি গুগলেরও থাকত! গুগল ব্যবহারকারীদের সেই সাধ এ বার পূরণ হতে চলেছে। গুগ্‌ল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগ্‌ল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করবে এই ‘জেমিনি’। গুগ্‌ল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

অনেকটা যেন ‘সিরি’-র মতোই। তবে, এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকম ভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।

নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

১) গুগলের নতুন জেমিনি (১.৫ প্রো) ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।

২) আগে যে ক’টি ভাষায় জেমিনি-র অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।

৩) অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকম ভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর