বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ক্রিকেট ছাড়লে অনেক দিনের জন্য আড়ালে চলে যাবেন কোহলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৫:৩৬

ক্রিকেট বলুন আর যেকোনো কাজেই বলুন, সব সময় কি নিজের সেরাটা দেওয়া যায়? বোধ হয় না। ক্লান্তি ছাড়াও আরও অনেক বিষয় ভর করতে পারে। তবে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারে সম্ভবত ক্লান্তি বলে কিছু নেই!

দিনে দিনে নিজের সেরাটা দেওয়ার তাড়না তাঁর আরও বেড়েই চলছে। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচেও কোহলির গা ছাড়া ভাব এসেছে এমন উদাহরণ নেই বললেই চলে। কীভাবে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন কোহলি?

কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় কিংবদন্তি এ নিয়ে কথা বলেছেন। প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার তাড়না কোথায় পান—এই প্রশ্নে কোহলি বলেছেন, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না—ওহ! ওই দিন যদি ওটা করতাম! কারণ, সারা জীবন তো খেলে যেতে পারব না। এটা আসলে অসমাপ্ত কাজ রেখে না যাওয়ার বিষয়, পরে অনুশোচনায় না ভোগার বিষয়, যেটা আমি নিশ্চিত, ভুগব না।’


২০০৮ সালে কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। না চাইলেও এখন কোহলির অবসরের কথা উঠতেই পারে। অবসরের পর তিনি কী করবেন, সেটাও হয়তো কেউ কেউ জানতে চাইবেন। কোহলি জানিয়ে রেখেছেন, একবার খেলা ছাড়লে অনেক দিন তাঁকে ক্রিকেটে পাওয়া যাবে না, ‘যত দিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’

চলতি আইপিএল মৌসুমেও ব্যাট হাতে কোহলি অনেক সমালোচককে চুপ করিয়ে দিয়েছেন। এবারের আইপিএলে ১৩ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৬৬১—গড় ৬৬.১০। সবচেয়ে যেটা চোখে পড়ার মতো, সেটা তাঁর স্ট্রাইক রেট—১৫৫.১৬। ছক্কা মেরেছেন ৩৩টি, এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু কলকাতার সুনীল নারাইন (৩২) ও হায়দরাবাদের অভিষেক শর্মা (৩৫)।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটাই কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ২৫ ইনিংসে তাঁর রান ১১৪১। গড় তো অবিশ্বাস্য—৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০। হয়েছেন দুবার টুর্নামেন্ট–সেরা। এবারও কোহলি নিঃসন্দেহে দারুণ কিছু করতে চাইবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর